
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন জনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেন আমেনা বেগম। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এক শোকবার্তায় মোঃ জয়নাল আবেদীন জনি বলেন, “আমেনা বেগমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন মায়ের চলে যাওয়া তাঁর পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি সন্তান-সন্ততি ও স্বজনদের হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। মরহুমার দীর্ঘ জীবনের স্নেহ, ভালোবাসা ও পারিবারিক অবদান তাঁর সন্তান-সন্ততি ও স্বজনদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ জয়নাল আবেদীন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, নেক আমলগুলো কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তিনি কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ মরহুমার পরিবারের সকল সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।