• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার আয়োজনে মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মোশাররফ হোসেন বুড়িচং উপজেলার বাড়াইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোকাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির বুড়িচংয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার (২০২৬-২৭) রোটাবর্ষের সভাপতি আব্দুর রহমান আসিফ, সচিব মোঃ আলাউদ্দিন নির্বাচিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বুড়িচংয়ের নিমসারে বিক্ষোভ মিছিল প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সৌদি প্রবাসী মোঃ জহির হোসেন “কিশোর গ্যাং নয়, চাই শিক্ষিত, মানবিক ও আদর্শ তরুণ প্রজন্ম; সমাজকে অপরাধমুক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে” — সবুজ চেয়ারম্যান রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার: / ৩৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মোঃ মোশাররফ হোসেনের নাম অনুমোদন করা হয়েছে।
মোঃ মোশাররফ হোসেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামের কৃতী সন্তান। তিনি শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন শিক্ষার্থী। উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) থেকে এমআইটি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বর্তমানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
বিদ্যালয়ের সভাপতি হিসেবে তার অনুমোদনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।
এদিকে, মোঃ মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে অনুমোদন দেওয়ায় বিদ্যালয় পরিবারের সদস্যরা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সফল নেতৃত্বে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা