• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শাহাদাত হোসেন মনিরের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে আব্দুর রাজ্জাক টিটু মৈশাণের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সামছুল আলম ব্যাপারীর সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জামাল খন্দকার রাজনীতি না করেও কি জনপ্রতিনিধি হওয়া যায়?’—সামাজিক মাধ্যমে আলোচনায় মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলহাজ্ব জামাল খন্দকারের শুভেচ্ছা কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে প্রথম সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের শোক কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন মনিরের গভীর শোক কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেনের শোক

ময়নামতি মডেল একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি মডেল একাডেমিতে ‘মোবাইল ফোন—এই প্রজন্মের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এবং প্রতিষ্ঠানের শিক্ষক মো. সাইদুল ইসলাম সালামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাসুদ রানা সভাপতিত্ব করেন। সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দসার হাজী মোকসেদ আলী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রুফিয়া খাতুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসিন মো. নাইমুল হক মিয়া এবং ময়নামতি মডেল একাডেমির প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘মোবাইল ফোন এই প্রজন্মের জন্য আশীর্বাদ’—পক্ষে এবং বিপক্ষে দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক শেষে মাত্র ১ নম্বরের ব্যবধানে পক্ষ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, তথ্য অনুসন্ধান ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, মনোযোগ ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও পরিমিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে প্রতিষ্ঠানের শিক্ষক মো. সাইদুল ইসলাম সালামের বিদায় উপলক্ষে আয়োজিত পর্বে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা