• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার আয়োজনে মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মোশাররফ হোসেন বুড়িচং উপজেলার বাড়াইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোকাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির বুড়িচংয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার (২০২৬-২৭) রোটাবর্ষের সভাপতি আব্দুর রহমান আসিফ, সচিব মোঃ আলাউদ্দিন নির্বাচিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বুড়িচংয়ের নিমসারে বিক্ষোভ মিছিল প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সৌদি প্রবাসী মোঃ জহির হোসেন “কিশোর গ্যাং নয়, চাই শিক্ষিত, মানবিক ও আদর্শ তরুণ প্রজন্ম; সমাজকে অপরাধমুক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে” — সবুজ চেয়ারম্যান রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বুড়িচংয়ের নিমসারে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: / ৫০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোকাম ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নিমসার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তাইফ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মির্জা মামুন, সিনিয়র সহ-সভাপতি লুতফুর রহমানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। তারা অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বক্তারা দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা