• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
০১নং কালির বাজার ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়েজ আহমেদ মুন্সী ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মধুসূদন বিশ্বাস ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মোহাম্মদ মাসুদ ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক রবিন ইসলাম রনি ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক শান্ত ও সদস্য সচিব সাগর খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শাহাদাত হোসেন মনিরের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে আব্দুর রাজ্জাক টিটু মৈশাণের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সামছুল আলম ব্যাপারীর সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জামাল খন্দকার রাজনীতি না করেও কি জনপ্রতিনিধি হওয়া যায়?’—সামাজিক মাধ্যমে আলোচনায় মাসুদ রানা

কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুরস্কার পেলেন ওসি ফারুক হোসেনসহ ৭ পুলিশ কর্মকর্তা

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কুমিল্লায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনসহ ৭ পুলিশ কর্মকর্তা। গত এপ্রিল (২০২৬) মাসের মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁরা এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন- এসআই (নিঃ) মো. আল আমিন, এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিক এবং এএসআই (নিঃ) কামরুজ্জামান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১৫০ কেজি গাঁজা, ২টি গাঁজা গাছ, ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি এবং ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও ৪টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
এ ছাড়া ডাকাতির চেষ্টাকালে এজাহারনামীয় ২ মূল আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এবং সর্বমোট ২৫টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে থানা পুলিশ।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের বিরুদ্ধে সাজা প্রদানের জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করেন এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ ও এসআই (নিঃ) সৈকত মজুমদার।
পুলিশ কর্মকর্তারা জানান, এই পুরস্কার তাঁদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা