• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ: ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপি নেতা এ.কে.এম সাইফুল ইসলাম টিপুর হস্তক্ষেপে পেইজ অপসারিত দ্বিতীয়বারের মতো ময়নামতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট মো. দিদারুল আলম। এমপি জসিম উদ্দিনকে নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানালেন বিএনপি নেতা এ কে এম সাইফুল ইসলাম টিপু ফেক আইডি থেকে এমপি জসিম উদ্দিনকে নিয়ে ভুয়া সংবাদ প্রচার, তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন তোফায়েল আহমেদের শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে হঠাৎ এমপি, নেই কর্মকর্তারা সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী কুমিল্লায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুমিল্লায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সাগর দেবনাথ,কুমিল্লা প্রতিনিধিঃ / ২১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আলাদা ঘটনায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।

নিহতরা হলো- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।

চিকিৎসক রশিদ আহমেদ চৌধুরী বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সম্প্রতি পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, “সকাল থেকে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না থাকলে লাশ পারিবারিকভাবে দাফন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা