বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হলেন কুমিল্লার জামাল খন্দকারকুমিল্লার কৃতি সন্তান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জামাল খন্দকার বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
তাঁর এ নির্বাচনে কুমিল্লার ব্যবসায়ী মহল, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন,জামাল খন্দকার তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর জামাল খন্দকার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন
এদিকে,তাঁর এই অর্জনে কুমিল্লা দোকান মালিক সমিতি কুমিল্লাজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিভিন্ন মহল তাঁর সফলতা কামনা করেছেন