
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক (টিটু মৈশাণ)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় মোঃ আব্দুর রাজ্জাক (টিটু মৈশাণ) বলেন, “আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া সন্তানের জন্য গভীর বেদনার। তাঁর স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি স্বজনদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মোঃ আব্দুর রাজ্জাক (টিটু মৈশাণ)।