
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় আমির হোসেন বাদল বলেন, “আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার-পরিজন ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি স্বজনদের হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আমির হোসেন বাদল এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের সবাইকে ধৈর্য ও শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।