
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় এটিএম মিজানুর রহমান বলেন, “আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল, মমতাময়ী ও আদর্শ মা। তাঁর মৃত্যু পরিবার-পরিজন ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া সন্তানের জন্য যে কতটা গভীর বেদনার, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
তিনি আরও বলেন, মরহুমার স্নেহ, মমতা, ভালোবাসা ও আদর্শ তাঁর সন্তান-সন্ততি এবং স্বজনদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এটিএম মিজানুর রহমান মরহুমা আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।