
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এক শোকবার্তায় একেএম সাইফুল ইসলাম টিপু বলেন, “আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি স্বজনদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার শোকসন্তপ্ত স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার তৌফিক কামনা করেন তিনি।