• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ: ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপি নেতা এ.কে.এম সাইফুল ইসলাম টিপুর হস্তক্ষেপে পেইজ অপসারিত দ্বিতীয়বারের মতো ময়নামতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট মো. দিদারুল আলম। এমপি জসিম উদ্দিনকে নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানালেন বিএনপি নেতা এ কে এম সাইফুল ইসলাম টিপু ফেক আইডি থেকে এমপি জসিম উদ্দিনকে নিয়ে ভুয়া সংবাদ প্রচার, তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন তোফায়েল আহমেদের শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে হঠাৎ এমপি, নেই কর্মকর্তারা সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী কুমিল্লায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গোমতীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কুমিল্লার গোমতী নদী সংলগ্ন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ শুক্রবার ১৫ মে গোমতীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের, বুড়বুড়িয়া, মিথিলাপুর, পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ বা প্রতিরক্ষা বাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছরই এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও বিভিন্ন খামার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। অনেক পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা একদিকে বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, অন্যদিকে বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন করা জরুরি, নতুবা ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আজ বেড়িবাঁধে উঠে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি ও প্রতিবাদ তুলে ধরছেন।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে- ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ উঁচুকরণ,টেকসইভাবে পাকা নির্মাণ,নদীর বাঁকে ব্লক স্থাপন, এবং স্থায়ী বন্যা প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
গোমতীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মানববন্ধনে কে সমর্থন জানিয়ে এবং তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির, আবু নাসের মুন্সী, উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম,যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন বাদল, আনোয়ার হোসেন বাদল, কুমিল্লার বিখ্যাত কন্টেন ক্রিয়েটর টিপু চৌধুরী, কুমিল্লার বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর দক্ষিণ কুরিয়ার প্রবাসী নাঈম, ইঞ্জিনিয়ার সাইফ উদ্দিন সবুজ, ইউপি সদস্য মোঃ আবুল কাসেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, আলী আহাম্মদ মোস্তফা।এসময় উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলা বিভিন্ন শ্রেণির পেশার হাজার হাজার লোকজন ব্যক্তিবর্গ এবং সমাজ কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা