• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
০১নং কালির বাজার ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়েজ আহমেদ মুন্সী ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মধুসূদন বিশ্বাস ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মোহাম্মদ মাসুদ ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক রবিন ইসলাম রনি ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক শান্ত ও সদস্য সচিব সাগর খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শাহাদাত হোসেন মনিরের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে আব্দুর রাজ্জাক টিটু মৈশাণের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সামছুল আলম ব্যাপারীর সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জামাল খন্দকার রাজনীতি না করেও কি জনপ্রতিনিধি হওয়া যায়?’—সামাজিক মাধ্যমে আলোচনায় মাসুদ রানা

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে বুড়িচংয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগর দেবনাথ,কুমিল্লা প্রতিনিধিঃ / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচংয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সফরকে সফল ও জনসমাগমমুখর করতে বুধবার (১৩ মে) বিকেল ৪টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের খন্দকার ফুড গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন জসিম। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী ১৬ মে চাঁদপুরের জনসভা হবে গণমানুষের অধিকার আদায়ের এক বিশাল সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।” তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং চাঁদপুর সফর সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি কর্মসূচি জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। চাঁদপুর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে এবং তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক (টিটু মৈশান), ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার এবং মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বিআরডিবি সভাপতি কবির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক মিয়া মো. সোহাগ পারভেজ ও ইকরাম হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আবদুল আলীম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি এবং সদস্য সচিব ইকবাল হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা আরও বলেন, চাঁদপুর সফরকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামী ১৬ মে চাঁদপুরে অনুষ্ঠিতব্য কর্মসূচি জনসমুদ্রে পরিণত হবে এবং তা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
শেষে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা