• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
০১নং কালির বাজার ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়েজ আহমেদ মুন্সী ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মধুসূদন বিশ্বাস ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মোহাম্মদ মাসুদ ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক রবিন ইসলাম রনি ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক শান্ত ও সদস্য সচিব সাগর খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শাহাদাত হোসেন মনিরের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে আব্দুর রাজ্জাক টিটু মৈশাণের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সামছুল আলম ব্যাপারীর সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জামাল খন্দকার রাজনীতি না করেও কি জনপ্রতিনিধি হওয়া যায়?’—সামাজিক মাধ্যমে আলোচনায় মাসুদ রানা

বুড়িচংয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ এবং ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ জানান, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় তার নানা জায়েদ মিয়ার বাড়িতে বেড়ে ওঠেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান। নিহত শান্ত ইসলামের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি লাল মিয়ার ছেলে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা