• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ের ময়নামতিতে পুলিশের অভিযান,গাঁজাসহ আটক ০৫ ময়নামতিতে ভক্তি উৎস ফাউন্ডেশনের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মধুসূদন বিশ্বাস ময়নামতিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ব্যাপারী আগে কাজ, পরে নির্বাচন—মোকাম ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখছেন গোলাম সারোয়ার দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য উদ্যোগ, ময়নামতির ১০ মণ্ডপে অধ্যক্ষ সালাহউদ্দিনের প্রণোদনা ‎ব্যবসায়ীর ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট: মতলবের সাহিদ বকাউলের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালক নির্বাচিত হলেন অ্যাডভোকেট দিদারুল আলম ময়নামতিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা কুমিল্লা সংগঠন ইন গ্রীসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর জাহান বেগম শিউলী আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

বুড়িচংয়ের ময়নামতিতে পুলিশের অভিযান,গাঁজাসহ আটক ০৫

সাগর দেবনাথ,কুমিল্লা প্রতিনিধিঃ / ১০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের রানীর বাংলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা