• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ের ময়নামতিতে পুলিশের অভিযান,গাঁজাসহ আটক ০৫ ময়নামতিতে ভক্তি উৎস ফাউন্ডেশনের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মধুসূদন বিশ্বাস ময়নামতিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ব্যাপারী আগে কাজ, পরে নির্বাচন—মোকাম ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখছেন গোলাম সারোয়ার দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য উদ্যোগ, ময়নামতির ১০ মণ্ডপে অধ্যক্ষ সালাহউদ্দিনের প্রণোদনা ‎ব্যবসায়ীর ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট: মতলবের সাহিদ বকাউলের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালক নির্বাচিত হলেন অ্যাডভোকেট দিদারুল আলম ময়নামতিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা কুমিল্লা সংগঠন ইন গ্রীসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর জাহান বেগম শিউলী আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

ময়নামতিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ব্যাপারী

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বুড়িচং উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক শামসুল আলম ব্যাপারী।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শামসুল আলম ব্যাপারী বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া সামাজিক দায়বদ্ধতার অংশ।
তিনি আরও জানান, সংসদ সদস্য হাজী জসীম উদ্দীনের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও ভক্তদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সহযোগিতার আশ্বাসকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক।
শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে শামসুল আলম ব্যাপারী শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা