• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ের ময়নামতিতে পুলিশের অভিযান,গাঁজাসহ আটক ০৫ ময়নামতিতে ভক্তি উৎস ফাউন্ডেশনের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মধুসূদন বিশ্বাস ময়নামতিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ব্যাপারী আগে কাজ, পরে নির্বাচন—মোকাম ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখছেন গোলাম সারোয়ার দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য উদ্যোগ, ময়নামতির ১০ মণ্ডপে অধ্যক্ষ সালাহউদ্দিনের প্রণোদনা ‎ব্যবসায়ীর ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট: মতলবের সাহিদ বকাউলের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালক নির্বাচিত হলেন অ্যাডভোকেট দিদারুল আলম ময়নামতিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা কুমিল্লা সংগঠন ইন গ্রীসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর জাহান বেগম শিউলী আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

‎ব্যবসায়ীর ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট: মতলবের সাহিদ বকাউলের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎চট্টগ্রামের বহদ্দারহাটে সহকর্মীদের কষ্টার্জিত ব্যবসায়িক তহবিল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাহিদ বকাউল (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সাহিদ বকাউল মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী (লেজাকান্দি) গ্রামের নুরুল ইসলামের ছেলে। ​অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় একটি বাসায় সাবলেট থেকে সাহিদ বকাউলসহ চারজন দীর্ঘদিন ধরে একত্রে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত সোমবার দুপুরে বাসা খালি থাকার সুযোগে সহকর্মীদের ব্যাগে জমানো ব্যবসার নগদ ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা নিয়ে পালিয়ে যান সাহিদ। পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাহিদ ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সহকর্মীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ব্যাগ তল্লাশি করে গচ্ছিত টাকা না পেয়ে তারা নিশ্চিত হন যে সাহিদই টাকা নিয়ে সটকে পড়েছেন। ঘটনার পর অভিযুক্তের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে এবং স্বজনদের সাথে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কষ্টার্জিত সমস্ত সঞ্চয় হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী তিন ব্যবসায়ী। এ ঘটনায় টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা চট্টগ্রাম নগরীর সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সাহিদ বকাউলের এই হীন কর্মকাণ্ডে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। খোয়া যাওয়া অর্থ উদ্ধার করতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে অভিযুক্ত সাহিদ বকাউলের সন্ধান দিতে পারলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তারা। ​কোনো ব্যক্তি সাহিদ বকাউলের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ভুক্তভোগীদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য আকুল আবেদন জানানো হয়েছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা