• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ের ময়নামতিতে পুলিশের অভিযান,গাঁজাসহ আটক ০৫ ময়নামতিতে ভক্তি উৎস ফাউন্ডেশনের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মধুসূদন বিশ্বাস ময়নামতিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ব্যাপারী আগে কাজ, পরে নির্বাচন—মোকাম ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখছেন গোলাম সারোয়ার দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য উদ্যোগ, ময়নামতির ১০ মণ্ডপে অধ্যক্ষ সালাহউদ্দিনের প্রণোদনা ‎ব্যবসায়ীর ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট: মতলবের সাহিদ বকাউলের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালক নির্বাচিত হলেন অ্যাডভোকেট দিদারুল আলম ময়নামতিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা কুমিল্লা সংগঠন ইন গ্রীসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর জাহান বেগম শিউলী আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

ময়নামতিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল গ্রামে কবিরাজ মন মোহন দেবনাথের বাড়ির শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কিংকর দেবনাথের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক সাগর দেবনাথ। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়া। তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার কথা তুলে ধরেন। এ সময় পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. সালাহউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সামছুল আলম ব্যাপারী, উপজেলা বিএনপির সদস্য দানিউল হক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা মহানগরের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বশির আহমেদ, ময়নামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কন্ট্রাক্টর ও আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ মেম্বার, দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাদাত হোসেন মনির, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হোসাইন মোহাম্মদ কবির এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম।
এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ময়নামতি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি এবং ময়নামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উৎসব চলাকালে যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা