• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মধুসূদন বিশ্বাস ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক মোহাম্মদ মাসুদ ময়নামতি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সাংবাদিক রবিন ইসলাম রনি ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক শান্ত ও সদস্য সচিব সাগর খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শাহাদাত হোসেন মনিরের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে আব্দুর রাজ্জাক টিটু মৈশাণের শ্রদ্ধা ও শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সামছুল আলম ব্যাপারীর সংগ্রামী শুভেচ্ছা খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জামাল খন্দকার রাজনীতি না করেও কি জনপ্রতিনিধি হওয়া যায়?’—সামাজিক মাধ্যমে আলোচনায় মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলহাজ্ব জামাল খন্দকারের শুভেচ্ছা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেনের শোক

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শোকবার্তায় মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল, মমতাময়ী ও পরম শ্রদ্ধার মা। তাঁর মৃত্যু পরিবার-পরিজনের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। মায়ের স্নেহ ও ভালোবাসার কোনো বিকল্প নেই। তাঁর স্নেহ-মমতা ও ভালোবাসার স্মৃতি সন্তান-সন্ততি ও স্বজনদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দান এবং মরহুমার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে পরকালে শান্তি ও কল্যাণ দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মোঃ আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা