• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
বুড়িচং উপজেলার বাড়াইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোকাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির বুড়িচংয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার (২০২৬-২৭) রোটাবর্ষের সভাপতি আব্দুর রহমান আসিফ, সচিব মোঃ আলাউদ্দিন নির্বাচিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বুড়িচংয়ের নিমসারে বিক্ষোভ মিছিল প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সৌদি প্রবাসী মোঃ জহির হোসেন “কিশোর গ্যাং নয়, চাই শিক্ষিত, মানবিক ও আদর্শ তরুণ প্রজন্ম; সমাজকে অপরাধমুক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে” — সবুজ চেয়ারম্যান রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড প্রবাসী হয়েও জনসেবায় সর্বদা সক্রিয় — ময়নামতির কৃতী সন্তান ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোশতাক মিয়া অনেক কষ্টে এসএসসি পাস করেছেন- আসিফ মাহমুদ

বুড়িচংয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: / ৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে বুড়িচং থানার এসআই মো. জাকির হোসেন ও এএসআই কাজী ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর বাকশিমুল ইউনিয়নের খারেরা এলাকায় মুনাফ ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. স্বপন মিয়া (৩৫) ও মো. জসিম বেপারী (৪৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া বুড়িচং উপজেলার পাল্টিরাজাপুর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা এবং জসিম বেপারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে বুড়িচংয়ের পাল্টিরাজাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুড়িচং থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা